Skip to main content

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন

3 decades in development partnership, since 1985
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮১ সাল থেকে ১৯৯০ সালকে “যুব দশক” ও ১৯৮৫ সালকে “আন্তর্জাতিক যুব বর্ষ” ঘোষনা করেছিল। বাংলাদেশসহ সারাবিশ্বে উন্নয়ন কর্মসূচীতে যুবকদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারনার ব্যবস্থা নেয়া হয়েছিল। এমনি প্রেক্ষাপটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরে প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তথা প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান একটি যুব উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে স্হানীয় যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করেন।

আর এভাবেই “১৯৮৫ সালের ২০ মে” সচেতন যুবদের সক্রিয় উদ্যোগে যুব সংগঠন "ইয়ং পাওয়ার " যা পরবর্তীতে সমাজ উন্নয়ন সংগঠন “ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)" হিসেবে উন্নয়ন কর্মসূচীতে অংশগ্রহণের পদযাত্রা শুরু করে। বর্তমানে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন হিসেবে ইপসা তার কৌশলগত পরিকল্পনা অনুযায়ী ভিশন- মিশন -মূল্যবোধকে ধারণ করে ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) www.ypsa.org জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুববর্ষ ১৯৮৫ সনে প্রতিষ্ঠিত ও সরকার-নিবন্ধিত বেসরকারী অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। ইপসা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) (সনদ নং: ০২২৯৯০১২৪৯০০৩৩৫) এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইপসা’র ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি বর্তমানে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলায় (চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর) ৭৬ টি অনুমোদিত শাখার মাধ্যমে দীর্ঘদিন যাবত পরিচালিত হচ্ছে। এর বাইরে বাংলাদেশের অন্য কোনো বিভাগ বা জেলায় ইপসা’র ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির কোনো শাখা, উপশাখা বা প্রতিনিধি নেই এবং নতুন কোন শাখা খোলার আপাতত পরিকল্পনা নেই। সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, ইপসা’র নাম, লোগো, সাইনবোর্ড, এমআরএ সনদ নম্বর, সদস্যদের ঋণ ও সঞ্চয়ের পাসবইসহ ইত্যাদি দাপ্তরিক উপকরণ হুবহু নকল করে দেশের বিভিন্ন স্থানে ভুয়া শাখা খোলা ও পরিচালনা করার চেষ্টা করছে। উক্ত প্রতারক চক্র সাধারণ জনগণকে সহজ শর্তে ঋণ প্রদান, সদস্য ভর্তি এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সঞ্চয় ও অন্যান্য আমানতের নামে অর্থ সংগ্রহ করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অবৈধ, প্রতারণামূলক ও আইনবিরোধী। ইপসা’র সাথে কোনোভাবেই এ ধরনের কোন অনুমোদন বিহীন ও বেআইনি কাজের সংশ্লিষ্টতা নেই। ইপসা’র অনুমোদিত ৭৬ টি শাখার বাইরে সন্দেহজনক হলে যে কোন সদস্য ভর্তি, সঞ্চয় জমা, আর্থিক লেনদেন এর পূর্বে সংশ্লিষ্ট শাখার বৈধতা যাচাই করার জন্য অনুরোধ করা হলো। সন্দেহজনক হলে নিকটস্থ সরকারি প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইপসা’র প্রধান কার্যালয়ে প্রতারণার বিষয়টি অতিদ্রুত অবহিত করুন।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)
প্রধান কার্যালয়: বাড়ী# এফ ১০(পি), রোড#১৩, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম- ৪২১২। হটলাইন: ০১৮৪৭৫৩৬৬১৬, মোবাইল: ০১৯৫৫৫৫১৩০১
ডাউনলোড অফিস সার্কুলার

নিউজ এন্ড ইভেন্ট

প্রধানমন্ত্রীর কাছে ইপসার ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ ও ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রদর্শন

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর দুটি উদ্ভাবনী উদ্যোগ ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ এবং ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রদর্শন করা হয়েছে। বিস্তারিত পড়ুন »

এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনজিও বিষয়ক ব‍্যুরো এর মহাপরিচালক(সচিব) ড: মোহাম্মদ জকরিয়া স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন  ইয়ং পাওয়ার ইন সোশ‍্যাল এ‍্যাকশন (ইপসা)’র চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ২৯ জুন, ২০২৬। বিস্তারিত পড়ুন »

ইপসা-র ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র ৪১তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) ২৬-২৭ শে জুন ২০২৬ কক্সবাজারের রামুতে অবস্থিত ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (ইপসা এইচআরডিসি) সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদ সভাপতি মিসেস ইয়াসমিন আক্তার বিস্তারিত পড়ুন »

ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাশেদা আক্তার

অনানুষ্ঠানিক খাতের যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) আয়োজিত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের ‘জব ফেয়ার-২০২৬’ নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে অনুষ্ঠিত হয় গত ১১ জুন । বিস্তারিত পড়ুন »

ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া

তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন ও তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সমূহের বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠী আত্ম-কর্মসংস্থানমূলক বিস্তারিত পড়ুন »

আন্তর্জাতিক নারী দিবস: দুর্যোগ সহনশীলতায় নারীদের ভূমিকার স্বীকৃতি জানালেন মেয়র শাহাদাত

আন্তর্জাতিক নারী দিবসের এক জোরালো শ্রদ্ধোক্তি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা করেছেন যে, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা “সময়ের দাবি”। নগরীর একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মেয়র জোর দিয়ে বলেন যে, প্রকৃত নারী ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব। বিস্তারিত পড়ুন »

এনজিও বিষয়ক ব্যুরো পরিচালক, ব্যারিস্টার খলিলুর রহমানের সাথে মত-বিনিময় সভা

২০ জানুয়ারি ২০২৬ তারিখে, এনজিও বিষয়ক ব্যুরো (এনজিওএবি)-র মাননীয় পরিচালক, ব্যারিস্টার খলিলুর রহমান, এনডিসি, চট্টগ্রামে অবস্থিত ইপসা’র প্রধান কার্যালয়ে একটি সরকারি সফর করেন।  আনুষ্ঠানিক সভার পূর্বে তিনি ইপসা-র উন্নয়ন সম্পদ কেন্দ্র (ডিআরসি) এবং ইপসা তথ্য কেন্দ্র পরিদর্শন করেন। বিস্তারিত পড়ুন »

ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ববোধ তৈরি করতে স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকমী, যুব সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও পর্যটন ববস্থাপনা, প্লাস্টিক দূষণ কমানো এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে যুবসমাজের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিস্তারিত পড়ুন »

এনজিও বিষয়ক ব‍্যুরোর উপ-পরিচালক (নিরীক্ষা ও পরিদর্শন ) জনাব এস এম জামাল আহমেদ মহোদয়ের ইপসার কার্যক্রম পরিদর্শন

১৮ই ডিসেম্বর: ইপসা-র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এনজিও বিষয়ক ব‍্যুরোর উপ-পরিচালক (নিরীক্ষা ও পরিদর্শন ) জনাব এস এম জামাল আহমেদ মহোদয়ের সাথে ইপসার কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিস্তারিত পড়ুন »

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজার ডিসি কর্তৃক ইপসা পুরস্কৃত।

সারা বাংলাদেশে যথাযথ তাৎপর্যের সাথে যৌথভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে কর্মরত দেশের অন্যতম অগ্রণী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সংহতির সাথে এই উপলক্ষটি উদযাপন করেছে। বিস্তারিত পড়ুন »

চট্টগ্রামের ৭,৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই ভূমিধস–ঝুঁকিতে রয়েছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

পাহাড়, মানুষ এবং নগরায়ণের সহাবস্থানকে টেকসই করার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, ভূমিধস, সেই চ্যালেঞ্জের সবচেয়ে ভয়াবহ রূপগুলোর একটি। চট্টগ্রামের ৭,৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই ভূমিধস–ঝুঁকিতে রয়েছে। পাহাড় কাটা, অনিয়ন্ত্রিত বসতি, বৃষ্টিপাতের পরিবর্তিত ধারা বিস্তারিত পড়ুন »

মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য সেবা প্রদানের এসওপি: ট্যুরিস্ট পুলিশের জন্য প্রশিক্ষণ

ইপসা ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে কক্সবাজারে কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের জন্য “মানব পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ ও সুরক্ষায় ভুক্তভোগী-কেন্দ্রিক পদ্ধতি এবং মানব পাচার প্রতিরোধ (CT) থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের জন্য ভুক্তভোগী-কেন্দ্রিক পদ্ধতির প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। বিস্তারিত পড়ুন »

এ্যাওয়ার্ড এবং সম্মামনা

Badge

Accessible Books Consortium Award for Accessible Publishing Initiative at the International Excellence Award 2015 held in London Book Fair (LBF), UK.

Crest

Regional Grant Competition 2013 ‘Youth Solutions! Technology for Skills and Employment’, organized by The World Bank, Microsoft Sri Lanka and Sarvodaya-Fusion.

Crest

The Information Society Innovation Fund (ISIF Asia) Awards. এ্যাওয়ার্ড প্রদাণ অনুষ্ঠান হয় তুরস্কের Internet Governance Forum

Crest

Manthan Award South Asia 2010 প্রতিযোগীতায় ইপসা দুটি ক্যাটাগরীতে এ্যাওয়ার্ড পেয়েছে ।

Crest

ইপসা বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় আয়োজিত National e-Content and ICT4D champion award 2010 দুটি ক্যাটাগরীতে পুরুস্কার অর্জন করে।

Crest

ইপসা জাতিসংঘ থেকে International Youth Peace Prize IYPP 1999 পুরুস্কার পেয়েছে।

সাম্প্রতিক গবেষনা রিপোর্ট ও প্রকাশনা

Cover photo thumbnail

গবাদিপ্রাণি পালন প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ মডিউল

ডাউনলোড
Cover photo thumbnail

চট্টগ্রামের মীরসরাই এবং সীতাকুণ্ডে ইকোট্যুরিজম শিল্পের উন্নয়ন” শীর্ষক ভ্যাল্যু চেইন উন্নয়ন প্রকল্প

ডাউনলোড
Cover photo thumbnail

SOCIAL LEADERSHIP : LEARNINGS FROM GROUND ZERO. LEADERSHIP DEVELOPMENT PROGRAM

ডাউনলোড
Cover photo thumbnail

Guidance Note : new Land For Climate Displaced Persons In Bangladesh

ডাউনলোড
Cover photo thumbnail

পেনিনসুলা নীতিমালা: রাষ্ট্রের অভ্যন্তরীণ জলবায়ু স্থানচ্যুতি বিষয়ক প্রণীত নীতিমালা

ডাউনলোড
Cover photo thumbnail

বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুতির বর্তমান ও ভবিষ্যৎ: আবাসন, ভূমি ও সম্পত্তির দ্রুত অধিকারের সমাধানের প্রয়োজনীয়তা

ডাউনলোড

ভিডিও

Video thumbnail

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, ইউনিলিভার ও ইপসা

ভিডিও দেখুন

Dry Been (Khisya) Processed and increasing of income of entrepreneurs through marketing

Watch Video
Video thumbnail

সময় টিভিতে প্রচারিত ফিচার : পৃথিবীর বৃহত্তম বইমেলা “দি লন্ডন বুক ফেয়ার” এবং বাংলাদেশের এ্যাওয়ার্ড

ভিডিও দেখুন
Video thumbnail

কতটা সুরক্ষিত উপকূল? আলোচনায় মো: আরিফুর রহমান - চ্যানেল ২৪.

ভিডিও দেখুন

সংযুক্ত হউন

Like us on Facebook

Watch Us on YouTube

Watch us on Youtube

Subscribe to Youtube Channel

Join our Facebook Group

Watch us on Youtube
Ship breaking in Bangladesh Web Portal
HRDC Sitakund
Community Radio Sagor Giri FM 99.2
HRDC Chittagong