Skip to main content
ইপসা জাতিসংঘের ”ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর কন্সালটেটিভ স্টাটাস প্রাপ্ত একটি সংগঠন

এনজিও বিষয়ক ব‍্যুরো মহাপরিচালক(সচিব) এর ইপসা পরিদর্শন

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনজিও বিষয়ক ব‍্যুরো এর মহাপরিচালক(সচিব) ড: মোহাম্মদ জকরিয়া স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন  ইয়ং পাওয়ার ইন সোশ‍্যাল এ‍্যাকশন (ইপসা)’র চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ২৯ জুন, ২০২৬।

Discussion between NGO Affairs Bureau Director General (Secretary) Dr. Md. Zakaria with YPSA Chief Executive of YPSA

সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোঃ আরিফুর রহমান প্রধান অতিথিকে স্বাগত জানান ও সংস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন। ইপসা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বর্তমান বৈশ্বিক আর্থিক মন্দা পরিস্থিতিতে উন্নয়ন কর্মসূচি পরিচালনায় স্হানীয় সংস্হার জন্য তহবিল বৃদ্ধি, এনজিও ব‍্যুরোর অনুমোদন প্রক্রিয়া অনলাইন করাসহ আরো গতিশীলতা আনয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এনজিওদের উন্নয়ন সংলাপ ও মতবিনিময় আয়োজন করার উদ‍্যোগ গ্রহণে প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানানো হয়।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহাপরিচালকের একান্ত সচিব(সিনিয়র সহকারি সচিব) জনাব শরিফ আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা জনাব বাহাদুর রইচুর রহমান এবং ইপসা-র পক্ষে সিএমটি ও এসএমটি সদস্যবৃন্দ।