ইপসা’র বার্ষিক বিজনেস ডেভেলপমেন্ট প্লান (বিডিপি) হস্তান্তর

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র বার্ষিক বিজনেস ডেভেলপমেন্ট প্লান (বিডিপি) হস্তান্তর ও এর যথাযথ বাস্তবায়নকল্পে করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইপসা এইচআরডিসি সীতাকুণ্ড ক্যাম্পাসের বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় ইপসা-র প্রতিস্ঠাতা ও প্রধান নির্বাহী ড.মোঃআরিফুর রহমান, পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক( অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি) মনজুর মোরশেদ চৌধুরী, ম্যানেজম্যান্ট এডভাইজার ড.শামসুন্নাহার চৌধুরী লোপা ও হেড অফিস এর বিভিন্ন বিভাগ এর উর্ধতন কর্মকর্তা সহ সকল এরিয়া ও শাখা ম্যানেজারবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ইপসা-র প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব আলীম উল্লাহ রাহাত।
সভায় সংস্হার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় পরিচালিত দীর্ঘ মেয়াদি ও ধারাবাহিক সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কর্মসূচি এর সাফল্যসমূহ ও বার্ষিক বিডিপি এর শতভাগ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং অতিথিবৃন্দ সংস্থার ২০২৬-২৭ অর্থ বছরের অনুমোদিত বিজনেস ডেভেলপমেন্ট প্লান ( বিডিপি) এর অনুমোদিত কপি সংশ্লিস্ট এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে হস্তাম্তর করেন।








