ইপসা’য় ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
এমআরএ চাকরি মেলা: ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মিলনমেলা
স্থান: চট্টগ্রাম- নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়, তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) (ওয়েবসাইট: www.ypsa.org) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (সনদ নম্বর: ৩৩৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগী প্রতিষ্ঠান। ইপসা ১৯৮৫ সালে আন্তর্জাতিক যুব বর্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইপসার বৃহত্তর চট্টগ্রাম বিভাগে (পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাসহ) বাস্তবায়নাধীন অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির আওতায় নিম্নোক্ত পদে নিয়োগের লক্ষ্যে দীর্ঘমেয়াদে সংস্থার সঙ্গে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আগ্রহী, যোগ্য, সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী প্রার্থীদের নিকট থেকে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | অভিজ্ঞতা | সর্বসাকুল্যে মাসিক বেতন |
| ব্রাঞ্চ ম্যানেজার | ১০ জন | স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
|
পিকেএসএফ-এর সহায়তাপ্রাপ্ত এনজিওতে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। | যোগদানের সময় বেতন ৪১,০০০/- টাকা। চাকরি নিয়মিতকরণের পর (৩ মাস পর) বেতন ৪৬,০০০/- টাকা নির্ধারণ করা হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে। |
নিম্নোক্ত সুবিধাদি পর্যায়ক্রমে প্রযোজ্য হবে:
- কর্মমূল্যায়নের ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি।
- চাকরি নিয়মিতকরণের পর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সুবিধা।
- চাকরি নিয়মিতকরণের পর গ্র্যাচুইটি তহবিলের সুবিধা।
- চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী বছরে ২টি উৎসব বোনাস।
- চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী বৈশাখী বোনাস।
- চাকরি নিয়মিতকরণের পর ইপসা কল্যাণ তহবিলের সুবিধা।
- চাকরি নিয়মিতকরণের পর মোটরসাইকেল ঋণ সুবিধা।
- মাসিক মোবাইল বিল নিয়মানুযায়ী।
- মোটরসাইকেল ব্যবহারের জন্য জ্বালানি বিল নিয়মানুযায়ী।
- শাখায় কর্মরত থাকাকালীন অফিস চলাকালীন সময়ে দৈনিক দুপুরের খাবারের ভাতা।
- শাখায় আবাসন সুবিধা (শুধু পুরুষ কর্মীদের জন্য)।
বিশেষ শর্তাবলি:
১। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম বিভাগের (পার্বত্য চট্টগ্রামসহ) যেকোনো প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
২। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে একজন সামর্থ্যবান জামিনদার প্রদান করতে হবে এবং জামানত হিসেবে ১০,০০০/- টাকা (লভ্যাংশসহ ফেরতযোগ্য) সংস্থার হিসাব বিভাগে জমা দিতে হবে।
৩। চাকরি নিয়মিতকরণের পর মাসিক কিস্তির ভিত্তিতে সংস্থা থেকে মোটরসাইকেল ঋণসুবিধা প্রদান করা হবে।
৪। মোটরসাইকেল চালনায় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
৫। প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সরাসরি (অন-স্পট) সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
৬। সরাসরি (অন-স্পট) সাক্ষাৎকারে যোগ্য বিবেচিত প্রার্থীদের সংস্থার নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫/১২/২০২৬ ইং তারিখের মধ্যে প্রদত্ত লিংকে নিবন্ধন করতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের লিংক: https://jobfair.mra.gov.bd/
নিয়োগের ক্ষেত্রে যেকোনো শর্তাবলি সংযোজন, বিয়োজন অথবা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং এডমিন বিভাগ
প্রয়োজনে: ০২৪১৩৮৮৩১৬ (অফিস সময়ে)
