ইপসা’য় অফিস সাপোর্ট স্টাফ (ওএসএস) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
এমআরএ চাকরি মেলা: ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মিলনমেলা
স্থান: চট্টগ্রাম- নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়, তারিখ: ১১ ডিসেম্বর ২০২৬
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) (ওয়েবসাইট: www.ypsa.org) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত (সনদ নম্বর: ৩৩৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগী প্রতিষ্ঠান। ইপসা ১৯৮৫ সালে আন্তর্জাতিক যুব বর্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইপসার বৃহত্তর চট্টগ্রাম বিভাগে (পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাসহ) বাস্তবায়নাধীন অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির আওতায় নিম্নোক্ত পদে নিয়োগের লক্ষ্যে দীর্ঘমেয়াদে সংস্থার সঙ্গে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আগ্রহী, যোগ্য, সৎ, পরিশ্রমী ও অধূমপায়ী প্রার্থীদের নিকট থেকে অফিস সাপোর্ট স্টাফ (ওএসএস) পদে নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| পদের নাম | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও বয়স | অভিজ্ঞতা | সর্বসাকুল্যে মাসিক বেতন |
| অফিস সাপোর্ট স্টাফ
(ওএসএস) |
১5 জন | অষ্টম শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ৩৫ বছর। দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। | অফিস সাপোর্ট স্টাফ পদে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। | যোগদানের সময় মাসিক বেতন হবে ১5,০০০/- (পনের হাজার) টাকা। ০৬ মাস পর কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে ১৮,০০০/- (আঠার হাজার) টাকা। |
নিম্নোক্ত সুবিধাদিসমূহ পর্যায়ক্রমে প্রযোজ্য হবে:
- কর্মমূল্যায়নের ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি।
- চাকরি নিয়মিতকরণের পর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ) সুবিধা।
- চাকরি নিয়মিতকরণের পর গ্র্যাচুইটি তহবিলের সুবিধা।
- চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী বছরে ২টি উৎসব বোনাস।
- চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী বৈশাখী বোনাস।
- চাকরি নিয়মিতকরণের পর ইপসা কল্যাণ তহবিলের সুবিধা।
- শাখায় কর্মরত থাকাকালীন অফিস চলাকালীন সময়ে দৈনিক দুপুরের খাবারের ভাতা।
- শাখায় আবাসন সুবিধা (শুধু পুরুষ কর্মীদের জন্য)।
বিশেষ শর্তাবলি:
১। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম বিভাগের (পার্বত্য চট্টগ্রামসহ) যেকোনো প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
২। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে একজন আর্থিকভাবে সক্ষম জামিনদার প্রদান করতে হবে এবং জামানত হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা (লভ্যাংশসহ ফেরতযোগ্য) সংস্থার হিসাব বিভাগে জমা দিতে হবে।
৩। চাকরি নিয়মিতকরণের পর মাসিক কিস্তির ভিত্তিতে সংস্থা থেকে মোটরসাইকেল ঋণ সুবিধা প্রদান করা হবে।
৪। মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
৫। প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সরাসরি (অন-স্পট) সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
৬। সরাসরি (অন-স্পট) সাক্ষাৎকারে যোগ্য বিবেচিত প্রার্থীদের সংস্থার নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ০৫/১২/২০২৬ তারিখের মধ্যে উল্লেখিত লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধনের লিংক: https://jobfair.mra.gov.bd/
নিয়োগের ক্ষেত্রে যেকোনো শর্ত সংযোজন বা বিয়োজন এবং প্রয়োজনে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং এডমিন বিভাগ।
প্রয়োজনে: ০২৪১৩৮৮৩১৬ (অফিস সময়ে)
