Skip to content Go to main menu
Accessibility
YPSA Logo
YPSA
Young Power in Social Action (YPSA) is an organization for sustainable development and NGO in Special Consultative Status with the United Nations Economic and Social Council (UN ECOSOC)
Sitemap

ইপসা’য় ক্রেডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) <www.ypsa.org> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) (সনদ নং: ০০২৯৯০১২৪৯০০৩৩৫) কর্তৃক অনুমোদিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগী প্রতিষ্ঠান। ইপসা আন্তর্জাতিক যুব বর্ষ ১৯৮৫ সাল হতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বৃহত্তর চট্টগ্রাম বিভাগে (৩ পার্বত্য জেলা সহ) অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে নিম্নলিখিত পদ সমূহে দীর্ঘ সময় সংস্থার সাথে যুক্ত থেকে প্রত্যন্ত এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী প্রার্থীদের নিকট হতে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

* সেফগার্ডিং বা আর্থিক অনিয়ম সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ অথবা কোনো অভিযোগের তদন্ত চলমান থাকলে প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও বয়স অভিজ্ঞতা সর্বসাকুল্যে মাসিক বেতন
ক্রেডিট অফিসার (সিও) ৫০ জন এইচএসসি/স্নাতক,

বয়স সর্বোচ্চ ৩০ বছর

· পিকেএসএফ সহায়তাপ্রাপ্ত/ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের অগ্রাধিকার প্রদান করা হবে।

·  হিসাব-নিকাশে দক্ষতা থাকতে হবে।

·   বাংলা ও ইংরেজিতে এমএস ওয়ার্ড, এক্সেল এবং সফটওয়্যার ব্যবহারে দক্ষ প্রার্থীদের নিয়োগ অগ্রাধিকার প্রদান করা হবে।

·   এইচএসসি পাশ ২০,০০০/- টাকা; নিয়মিতকরণ হলে ২৫,০০০/- টাকা।

·  স্নাতক পাশ ২১,০০০/- টাকা; নিয়মিতকরণ হলে ২৬,০০০/- টাকা।

নিম্নোক্ত সুবিধাদি পর্যায়ক্রমে প্রযোজ্য হবে:

  • মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক বেতন বৃদ্ধি।
  • চাকরি নিয়মিতকরণের পর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ)।
  • চাকরি নিয়মিতকরণের পর গ্র্যাচুইটি তহবিল ভুক্ত করা।
  • চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী ২টি উৎসব বোনাস।
  • চাকরি নিয়মিতকরণের পর নিয়মানুযায়ী বৈশাখী বোনাস।
  • চাকরি নিয়মিতকরণের পর কল্যাণ তহবিল সুবিধা প্রদান।
  • চাকরি নিয়মিতকরণের পর মোটরসাইকেল ঋণ সুবিধা।
  • মোবাইল বিল প্রদান।
  • মোটরসাইকেলের জ্বালানি বিল নিয়মানুযায়ী প্রদান।
  • শাখায় অবস্থানকালীন দৈনিক লাঞ্চ ভাতা প্রদান।
  • শাখায় আবাসন সুবিধা (পুরুষদের জন্য) ইত্যাদি।

শর্তাবলী:

১। নির্বাচিত প্রার্থীদের চট্টগ্রাম বিভাগ (পার্বত্য চট্টগ্রামসহ)-এর যে কোনো প্রত্যন্ত এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
২। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে একজন সামর্থ্যবান জামিনদার প্রদান এবং জামানত হিসেবে ১০,০০০/- টাকা (লভ্যাংশসহ ফেরতযোগ্য) হিসাব বিভাগে জমা দিতে হবে।
৩। চাকরি নিয়মিতকরণের পর মাসিক কিস্তির ভিত্তিতে সংস্থা হতে মোটরসাইকেল সুবিধা প্রদান করা হবে।
৪। যে কোন প্রতিষ্ঠানে সেফগার্ডিং বা আর্থিক অনিয়ম সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ অথবা কোনো অভিযোগের তদন্ত চলমান থাকলে প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন না।

৫। মোটরসাইকেল চালনায় সক্ষমতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে Bdjobs-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর পক্ষে কোনো ধরনের যোগাযোগ বা তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগের ক্ষেত্রে ইপসা সমান সুযোগ প্রদান করে থাকে। নিয়োগের ক্ষেত্রে যে কোনো শর্তাবলির সংযোজন, বিয়োজন অথবা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন ও প্রশাসন বিভাগ।

প্রয়োজনে: ০২৪১৩৮৮৩১৬ (অফিস সময়ে)।