প্যারা কাউন্সিলর (নারী) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (www.ypsa.org) কর্তৃক কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় মিয়ানমার হতে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাস্তবায়িত “Advancing scalable solutions to transform the lives of children on the move: Play to Learn 2.0” প্রকল্পে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, অধূমপায়ী ও যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | সর্বসাকুল্যে মাসিক বেতন |
| প্যারা কাউন্সিলর (নারী) | ০৫ জন | এইচএসসি/সমমান | ১৫,৫০০/- টাকা |
শর্তাবলি:
- আবেদনকারীর বয়স ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে।
- নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ও প্রকল্প এলাকায় স্থায়ীভাবে বসবাসরত যোগ্য নারী প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার প্রদান করা হবে।
- নকল সনদ বা নকল যেকোনো ডকুমেন্টস দিয়ে কেউ আবেদন করলে তার বিরুদ্ধে দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
- নিয়োগের ক্ষেত্রে ইপসা সম-সুযোগ প্রদান করে থাকে। শুধুমাত্র বাছাইকৃত সীমিত সংখ্যক যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
- নিজে বা অন্যকে দিয়ে নিয়োগ সংক্রান্ত যেকোনো ধরনের যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। সেফগার্ডিং সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের অভিযোগ তদন্ত চলমান থাকলে, এটা প্রার্থীর আবেদনের জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- নিয়োগের ক্ষেত্রে যেকোনো শর্তাবলির সংযোজন, বিয়োজন এবং বাতিল করার ক্ষমতা ইপসা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
- প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বরাবরে আবেদনপত্র, বায়োডাটা (যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ), পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), এনআইডি কপি/অনলাইন জন্মসনদপত্রের কপিসহ আগামী ০৫/১১/২০২৬ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/হাতে হাতে পৌঁছাতে হবে।
আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে:
ইপসা কক্সবাজার অফিস, বাড়ি # আযয়েশা ভিলা, দ্বিতীয় তলা (নাজির আহমদ কোম্পানির নতুন বিল্ডিং), ৩২৫ সাইমন রোড, বাহারছড়া, কক্সবাজার।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং এডমিন বিভাগ।
প্রাসঙ্গিক বিষয়ে জানা ও যোগাযোগের নম্বর: ০২৪১৩৮৮৩১৬ (অফিস সময়)।
